দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজধানীর ডেমরা, শনির আখড়া, জুরাইনসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত কাজের অংশ হিসেবে আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকার পাশাপাশি শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ে এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ স্থগিত থাকবে।

এ ছাড়া তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
সর্বশেষ খবর
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ