গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ১৩:৫৬ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:১৪

সচিবালয়সহ ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ নেই।

সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের বিদ্যুতের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপিডিসি থেকে তাকে বলা হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

তবে ঠিক কোন গ্রিডে বিপর্যয় ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনও জানা যায়নি। সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন। বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

এখন পর্যন্ত রাজধানীর সচিবালয় ও তার আশেপাশের এলাকা, মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে। 

এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, আজ বেলা আড়াইটায় জাতীয় গ্রিডের রিস্টোরেশন কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রগুলো চালু রয়েছে। সব বিদ্যুৎকেন্দ্র পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং  কমে যাবে। অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিচ্যুতির কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
সচিবালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট কোন বিপর্যয়ে
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবারও ‘দাম বাড়াতে’ শুনানি
সর্বশেষ খবর
‘আপনাদের সম্মানী দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানী দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
ইলিশ রক্ষার অভিযানে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলায় আহত ৭, কান ধরে ওঠবস
ইলিশ রক্ষার অভিযানে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলায় আহত ৭, কান ধরে ওঠবস
নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু, কেরানীগঞ্জের আগুনে নিহত বেড়ে ২
নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু, কেরানীগঞ্জের আগুনে নিহত বেড়ে ২
হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ
হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি