ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সাড়ে ৬ বছরের মধ্যে সর্বনিম্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২১:১১আপডেট : ১৬ মার্চ ২০২০, ২১:১২

ডিএসই

গত সাড়ে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। সোমবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯৬ দশমিক ৭৫ পয়েন্ট বা চার দশমিক ৯৫ শতাংশ কমেছে। এতে ডিএসই’র সূচক নেমেছে ৩ হাজার ৭৭২ দশমিক ৫৫ পয়েন্টে। তথ্য বলছে, গত ছয় বছর পাঁচ মাসের মধ্যে ডিএসইএক্সের এটাই সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৩ সালের ২০ অক্টোবর সূচক নেমেছিল ছিল ৩ হাজার ৭৭১ দশমিক ৬৮ পয়েন্টে।
গত ৩ দিনে ৪২৩১ পয়েন্ট থেকে ডিএসইএক্স ৪৫৯ পয়েন্ট বা ১২ দশমিক ১৬ শতাংশ কমেছে। সোমবার (১৬ মার্চ) ডিএসইতে ৪০৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা বেশি। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩৩৩টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ১২টি দাম।
এদিকে পতন অব্যাহত রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকেরও। এদিন সিএএসপিআই ৫৫০ দশমিক ৩২ পয়েন্ট বা ৪ দশমিক ৪৫ শতাংশ কমে নেমেছে ১১ হাজার ৬০৩ দশমিক ৫৭ পয়েন্টে। সিএসইতে ১৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা কম।
সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী