বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিলেন বিএসইসি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ২২:৪৮আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:৫৪

দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ হবে, দেশে লকডাউন দেওয়াসহ বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। ব্রোকার হাউজ কর্তৃপক্ষ এবং বিনিয়োগকারীদের এসব গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড.  শেখ সামসুদ্দিন আহমেদ। রবিবার (২১ মার্চ) ডিএসই ব্রোকা‌র্স অ্যা‌সো‌সি‌য়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও ১০ শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা‌দের (সিইও) স‌ঙ্গে বৈঠক শে‌ষে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ড.  শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘গত কয়েকদিন ধরে দেখেছি, করোনা ইস্যুতে পুঁজিবাজারে কিছু গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোর কোনোটি ঠিক নয়। আমরা বলতে চাই, পুঁজিবাজার চলবে (খোলা থাকবে)। পুঁজিবাজার যে‌হেতু চলবে, সব কার্যক্রম চলবে। তার কোনও ব্যত্যয় হবে না। ক‌রোনা প‌রি‌স্থিতির ম‌ধ্যে ব্যাংকের লেনদেন চললে পুঁজিবাজারের লেনদেনও চলবে।’ তিনি আরও বলেন, ‘গত কয়েকদিনে পুঁজিবাজারে কারসাজি হয়েছে কিনা আমরা বিষয়টি মূল্যায়ন করার চেষ্টা করছি। তবে পুঁজিবাজারে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। পুঁজিবাজার কখনও টানা বাড়বে না আবার টানা কমবেও না। এ রকম কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপ‌স্থিত ছি‌লেন— বিএসইসির নির্বাহী প‌রিচালক মোহাম্মদ রেজাউল ক‌রিম,ডি‌বিএ’র প্রেসিডেন্ট মো. শ‌রিফ আনোয়ার হো‌সেন ও বিএম‌বিএ প্রেসিডেন্ট মো. ছা‌য়েদুর রহমান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ