শেয়ার না কিনলেও মুনাফা পাওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ২৩:৪৪আপডেট : ২২ জুন ২০২১, ২৩:৪৪

শেয়ার বাজারে কোনও শেয়ার না কিনেও লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ কোনও বিনিয়োগকারীর বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে টানা এক মাস এক লাখ টাকা অলস পড়ে থাকলে সেই টাকার বিপরীতে এখন থেকে সুদ পাবেন ওই বিনিয়োগকারী। সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস এই সুদ দেবে বিনিয়োগকারীদের।

সোমবার (২১ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই আদেশ জারি করেছে।

বিএসইসির এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, অর্থবছরের যেকোনও এক মাস বিনিয়োগকারীর বিও হিসাবে এক লাখ টাকা নগদ পড়ে থাকলে তিনি ওই টাকার বিপরীতে সুদ পাবেন। তবে সুদ ৫০০ টাকা বা তার ওপরে হতে হবে।

প্রসঙ্গত, এত দিন বিনিয়োগকারীদের বিও হিসাবে বছরের পর বছর অলস  টাকা পড়ে থাকলেও তার বিপরীতে কোনও সুদ পেতেন না তারা। যদিও বিনিয়োগকারীদের ওই অর্থ ব্যাংকে জমা রেখে সুদ পেতো সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস। এখন থেকে সেই সুদের ভাগ বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বিএসইসি।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিএসইসির এমন সিদ্ধান্তে একদিকে বিনিয়োগকারীরা লাভবান হবেন, তেমনই ব্রোকারেজ হাউসগুলোও চেষ্টা করবে বিনিয়োগকারীদের অর্থ অলস ফেলে না রেখে শেয়ারে বিনিয়োগ করতে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম