উত্থান-পতনে এগিয়ে চলছে পুঁজিবাজার

ফিরলো আরও ৩ হাজার কোটি টাকা

গোলাম মওলা
০৯ জুলাই ২০২১, ১৭:৩৩আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৮:৩১

কঠোর লকডাউনের মাঝে উত্থান-পতনের সমন্বয়ে স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে দেশের পুঁজিবাজার। লকডাউনের কঠোর বিধিনিষেধ চলাকালে পুঁজিবাজারে প্রতি সপ্তাহে চারদিন করে লেনদেন হয়েছে। এরমধ্যে শুরু হয়েছে নতুন অর্থবছর (২০২১-২২)। নতুন অর্থবছরের প্রথম সপ্তাহে সূচক, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেনও বেড়েছে। আর তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। একই অবস্থায় লেনদেন হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

ডিএসইর তথ্যমতে, বিদায়ী সপ্তাহে (৫ জুলাই-৮ জুলাই) ডিএসইতে মোট চার কার্যদিবসে ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৭৮৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৭৫৫ টাকা বেশি। শতাংশের হিসাবে ১৩ দশমিক ৯৭ শতাংশ বেশি। এর আগের সপ্তাহেও চার কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬৩৩ টাকা।

এদিকে শেয়ার বাজার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে উদ্ভট ধরনের  স্ট্যাটাস দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে পুঁজিবাজার নিয়ে কারসাজি করা বেশ কয়েকটি চক্র। বিশ্লেষকরা এসব কারসাজি থেকে দূরে থাকার জন্য সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেসবুকের স্ট্যাটাস বা কোনও গুজবে কান না দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ভালো প্রতিষ্ঠানের শেয়ার কেনা উচিত।’ বর্তমান বাজারের উত্থান-পতন স্বাভাবিক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

বাজারের তথ্য বলছে, করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার ঘোষিত লকডাউনের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, আর কমেছে ১৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহেও দাম বাড়া কোম্পানির শেয়ারের সংখ্যা ছিল বেশি। আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৯৭টির, কমেছিল ১৬২টির, অপরিবর্তিত ছিল ১৭টির।

বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৬ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম ও সূচক বাড়ায় ডিএসইতে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন ২ হাজার ৯০০ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ৬৫৯ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটির ১৩ লাখ ৩ হাজার ৮২৯ টাকা। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৩ লাখ ৭৩ হাজার ৯৪০ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৩৪ টাকা।

সিএসই-তে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১১২টির, অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির। এতে সিএসইর প্রধান সূচক ২০৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম