নাইজারের গ্রামে হামলা চালিয়ে ৭৯ জনকে হত্যা

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ০৮:৫৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৮:৫৬

আফ্রিকার দেশ নাইজারের দুইটি গ্রামে হামলা চালিয়েছে অন্তত ৭৯ জনকে হত্যা করেছে জঙ্গিরা। চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছে কমপক্ষে ৪৯ জন। আহত হয়েছেন ১৭ জন। অন্যদিকে জারোমদারে গ্রামে হামলায় আরও ৩০ জন নিহত হয়েছে। এই দুটি গ্রামের অবস্থান দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে।

আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার ফ্রান্স জানিয়েছে যে, মালিতে নিযুক্ত তাদের দুই সেনাও নিহত হয়েছেন।

এর কয়েক ঘণ্টা আগে, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী জানায় যে, সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল।

পশ্চিম আফ্রিকায় কথিত ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা ও ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করে এর নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স। তবে নাইজার ও মালির মতো দেশগুলো প্রতিনিয়ত জাতিগত সহিংসতা, মানব পাচার, মাদক চোরাচালান ও ডাকাতির শিকার হয়ে আসছে।

নাইজারের দুটি গ্রামে সর্বশেষ হামলার খবরটি ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় এরইমধ্যে সেনা পাঠানো হয়েছে।

গ্রামগুলো যে অঞ্চলে অবস্থিত সেই টিলাবেরি এলাকায় ২০১৭ সাল থেকেই জরুরি অবস্থা চলছে। পুরো নাইজারজুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার ঘটনা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় সম্মাননা পেলেন বাংলাদেশি চার শান্তিরক্ষী
গিজার পিরামিডের নিচে রহস্যময় সুড়ঙ্গ, বিদ্যুৎ প্রবাহে বাধা দিচ্ছে অজানা কাঠামো
অতিবেগুনি রশ্মিতে জ্বলে ওঠে মাকড়সা! মিললো অদ্ভুত সব নতুন প্রাণীর খোঁজ
সর্বশেষ খবর
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
দিল্লি না ঢাকা: লাভ হেইট রিলেশনশিপ! 
দিল্লি না ঢাকা: লাভ হেইট রিলেশনশিপ! 
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত