করোনার মধ্যেও ২০২০ সালে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১০:২৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১০:৩২

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে কমেছে ফ্লাইট সংখ্যা। অথচ এর মধ্যেই বছরটিতে বেড়েছে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা। ডাচ বিমান পরামর্শক প্রতিষ্ঠান টিও-৭০-এর বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

টিও-৭০ বলছে, ফ্লাইট কমে যাওয়ার ঘটনা ক্রুদের পারফরম্যান্সের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এভিয়েশন খাতের স্বাভাবিক কর্মকাণ্ড চালুর ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা হিসেবে উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সালে বাণিজ্যিক বিমান দুর্ঘটনায় ২৯৯ জনের মুত্যু হয়েছে। আগের বছর অর্থাৎ ২০১৯ সালে এ সংখ্যা ছিল ২৫৭। অর্থাৎ গত বছর ফ্লাইট কমলেও মৃতের সংখ্যা বেড়েছে ৪২ জন।

মহামারির ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে কঠোর বিধিনিষেধের মধ্যেই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার ২৪-এর রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে ৪২ শতাংশ বাণিজ্যিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

এক বিবৃতিতে টিও-৭০ জানিয়েছে, বড় যাত্রীবাহী বিমান দুর্ঘটনার যাবতীয় তথ্য তাদের পরিসংখ্যানে যুক্ত করা হয়েছে। গুলি করে ভূপাতিত করার মতো অবৈধ হস্তক্ষেপে দুর্ঘটনার শিকার বিমানের নিহত যাত্রীদের পরিসংখ্যানও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভুল করে ইরানের সামরিক বাহিনীর গুলিতে ভূপাতিত ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান ভূপাতিতের ঘটনায় প্রাণহানির ঘটনাও এ তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে টিও-৭০। ২০২০ সালের ৮ জানুয়ারির ওই ঘটনায় নিহত হয় বিমানটির ১৭৬ আরোহী। সম্প্রতি ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয় ইরানের কর্তৃপক্ষ।

২০২০ সালে বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে অর্ধেকের বেশি প্রাণহানি ঘটে ইরানের ওই ঘটনায়। একই বছরের মে মাসে করাচিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুর্ঘটনায় পতিত হলে ৯৮ জনের মৃত্যু হয়। প্রাথমিক রিপোর্টে ওই দুর্ঘটনার জন্য মানবিক ত্রুটিকে দায়ী করা হয়েছে।

মূলত ইরান ও পাকিস্তানের দুর্ঘটনায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বাড়লেও ২০২০ সালে বিমান দুর্ঘটনার সংখ্যা কমেছে। ২০১৯ সালে যেখানে ৮৬টি দুর্ঘটনা ঘটেছিল সেখানে ২০২০ সালে এ সংখ্যা ছিল ৪০। অর্থাৎ এ সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। গত বছরের ৪০টি দুর্ঘটনার মধ্যে মূলত পাঁচটি ছিল যথেষ্ট মারাত্মক। অর্থাৎ বছরটিতে মারাত্মক দুর্ঘটনার হার ছিল গত ১০ বছরের গড়ের সমান।

বিশ্বব্যাপী বিমান চলাচলে ২০১৭ সালকে সবচেয়ে নিরাপদ বছর হিসেবে ধরা হয়। বছরটিতে আন্তর্জাতিক বাণিজ্যিক কোনও বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েনি। আঞ্চলিক দুই বিমান দুর্ঘটনায় ওই বছর ১৩ জনের মৃত্যু হয়।

/এমপি/
সম্পর্কিত
ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর কোনটি
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
সিমোনের কীর্তির দিনে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ