ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় মেলানিয়ার চিফ অব স্টাফের পদত্যাগ

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২১, ০৯:১৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৯:১৬

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় পদত্যাগ করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্টেফানি গ্রিশাম এর আগে হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ডিরেক্টর ও প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ফার্স্ট লেডির চিফ অব স্টাফের দায়িত্ব পান। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার বিকালে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার এই পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ট্রাম্প প্রশাসনে সবচেয়ে বেশি সময় ধরে কাজ করা ব্যক্তিদের একজন স্টেফানি গ্রিশাম। ২০১৫ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় প্রেস র‌্যাংলারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। হোয়াইট হাউজে সিন স্পাইসার-এর অধীনে প্রথম তিনি ডেপুটি প্রেস সেক্রেটারির দায়িত্ব পান। ২০১৭ সালে তাকে হোয়াইট হাউজের ইস্ট উইংয়ে নিয়ে যান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এক বিবৃতিতে স্টেফানি গ্রিশাম বলেছেন, 'হোয়াইট হাউজে দেশের সেবা করা এটি একটি সম্মানের বিষয়। শিশুদের সহায়তার জন্য মিসেস ট্রাম্পের মিশনের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই প্রশাসনের বহু অর্জনের জন্য আমি গর্ববোধ করি।' ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অবশ্য স্টেফানি গ্রিশামের পদত্যাগের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ভোট গণনা ইস্যুতে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টার কারফিউ জারি হয়েছে।  যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই কারফিউ শুরু হয়েছে, চলবে সকাল ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত)। বৃহস্পতিবার  স্থানীয় সময় বিকাল ৫টার পর ডিস্ট্রিক অব কলাম্বিয়ার (ডিসি) মেয়র মুরিল বসের এই কারফিউ জারি করেন। এদিকে, কারফিউ চলাকালেই হাউস অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের কারণে স্থগিত হয়ে যাওয়া অধিবেশন আবারও শুরু করার ঘোষণা দিয়েছেন।

তাণ্ডবের সময় পুলিশের গুলিতে আহত হওয়া এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তার নাম জানা যায়নি।

/এমপি/
সম্পর্কিত
ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প
ড্রয়ারে পড়ে ছিল অ্যান্টার্কটিকার ডাইনোসরের বিরল জীবাশ্ম
আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: ভ্যান্স
সর্বশেষ খবর
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান
হাজারো শিল্পকর্ম পেছনে ফেলে বিশ্বজয় বাংলাদেশের অরণীর
হাজারো শিল্পকর্ম পেছনে ফেলে বিশ্বজয় বাংলাদেশের অরণীর
প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’
প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’
গাছ লাগানোর আগে, আসুন গাছ বাঁচাই 
গাছ লাগানোর আগে, আসুন গাছ বাঁচাই 
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি