আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক 
০১ জুলাই ২০২৬, ০৯:৫৯আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:৫৯

ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে একাধিক গণমাধ্যমে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা সফল হোক বা ব্যর্থ উভয় পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে। কাতারভত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অবশ্যই আলোচনা সফল হোক, সেটাই চায়। তবে আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র ইরানের তুলনায় ‘অনেক বেশি শক্তিশালী অবস্থানে’ থাকবে।

তিনি দাবি করেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান কোনও ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জবাব দেবে এ কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন।

ভ্যান্স আরও বলেন, স্থায়ী সমঝোতার লক্ষ্যে চলমান আলোচনা সফল হলে ইরান স্থায়ীভাবে রূপান্তরিত হবে।

এর আগে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের চলাচল যুদ্ধপূর্ব সময়ের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং ইরানের সঙ্গে কারিগরি আলোচনা অব্যাহত রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের শান্তি আলোচনা চলার বিষয়টি অস্বীকার করেছে তেহরান।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল