মেয়র প্রার্থীসহ ১২ জনের নেই শিক্ষাগত যোগ্যতা, এগিয়ে নারীরা

হিলি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ০৯:৩৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০৯:৩৬

দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, ৩২ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে ১৬ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হলফনামা সূত্রে দেখা গেছে, মেয়র পদে একজনসহ ১১ জন কাউন্সিলর প্রার্থীর নিরক্ষর। তবে শিক্ষায় এগিয়ে নারী প্রার্থীরা।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সবচেয়ে শিক্ষিত আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী। তিনি মাস্টার্স পাস। বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির স্নাতক পাস এবং স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার এলএলবি (অনার্স পাস)।  
শিক্ষায় এগিয়ে নারী প্রার্থীরা। বিরামপুর নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে সংরক্ষিত ৩টি আসনে ১৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মাত্র দু’জন প্রার্থী নিরক্ষর। যেখানে ৩২ জন পুরুষ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯ জনই নিরক্ষর। এছাড়াও একজন মেয়র প্রার্থীসহ ২০ জন সাধারণ কাউন্সিল প্রার্থীর পেশা কৃষি, ১০ জনের ব্যবসা, একজনের শিক্ষকতা, একজনের কোনও পেশা নেই। মেয়র পদের অন্য তিন প্রার্থীর মধ্যে একজন আইনজীবি, একজন শিক্ষক একজন ব্যবসায়ী। নারী কাউন্সিলর পদের ১৬ প্রার্থীর মধ্যে ১৪ জনই গৃহিণী। একজনের পেশা কৃষি, আরেকজনের ব্যবসা। 
বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই জাতিকে, দেশকে এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের শিক্ষিত হওয়া অবশ্যই বাঞ্চনীয়। 
বিরামপুর নির্বাচন কর্মকর্তা সামছুল আযম জানান, আগামী ১৬ জানুয়ারি বিরামপুর পৌরসভার ভোট হবে। প্রসঙ্গত, বিরামপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ১৬ জুন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয় ২০০৬ সালের ২৪ জুন। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, গাঁজা-ইয়াবাসহ যা যা পাওয়া গেলো
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, গাঁজা-ইয়াবাসহ যা যা পাওয়া গেলো
১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি
১১ জুলাই ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, এজেন্ডায় পারমাণবিক কর্মসূচি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পল্লবীতে শিশু ধর্ষণ অভিযোগে একজন গ্রেফতার, এলাকাবাসীর বিক্ষোভ
পল্লবীতে শিশু ধর্ষণ অভিযোগে একজন গ্রেফতার, এলাকাবাসীর বিক্ষোভ
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি