খাগড়াছড়িতে পৌরপিতা হলেন আ.লীগের নির্মলেন্দু চৌধুরী

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ২০:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:১৯

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি ৯০৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম পেয়েছেন ৮৭৪৯ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

এছাড়া ১নং ওয়ার্ড কাউন্সিলর পুরুষ পদে অতিশ চাকমা, ২নং ওয়ার্ডে মানিক পাটোয়ারী, ৩নং ওয়ার্ড শাহ আলম, ৪নং ওয়ার্ডে বাচ্চু মনি চাকমা, ৫নং ওয়ার্ডে আবদুল মজিদ, ৬নং ওয়ার্ডে রেজাউল করিম, ৭নং ওয়ার্ডে মংরে মারমা, ৮নং ওয়ার্ডে পরিমল দেবনাথ,  ৯নং ওয়ার্ডে রিটন চাকমা,  ১,২,৩ সংরক্ষিত নারী ওয়ার্ডে অন্তরা খীসা,  ৪, ৫ ও ৬নং সংরক্ষিত নারী ওয়ার্ডে সাহেদা আক্তার ও ৭,৮ ও ৯নং সংরক্ষিত নারী ওয়ার্ডে উইনঞো মারমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে দিনভর উৎসবমুখর ভাবে নির্বাচন সম্পন্ন হলেও ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ও তার সমর্থকদের ধাওয়া দেয় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। পরে অবশ্য দুই প্রার্থীর উপস্থিতিতে ঘটনার মীমাংসা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার