দেয়াল চাপা পড়ে শিশু নিহত

যশোর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৯:৫৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৫৭

যশোরে বসতঘরের দেয়াল চাপা পড়ে মশিউর রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম মো. হানিফ।

নিহতের চাচি রাজিয়া সুলতানা জানান, বিকালে মশিউর বাড়ির ভেতর অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। শিশুদের দৌড়াদৌড়িতে হঠাৎ দেয়াল পড়ে যায়। পড়ে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে মশিউর। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস একই বিভাগের চিকিৎসক অমিয় দাশের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘শিশুটির মাথায় ইন্টারনাল রক্তক্ষরণ হচ্ছিল। তাৎক্ষণিক রক্ত বন্ধ না হওয়ায় তার মৃত্যু হয়েছে।’

নিহত শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী