আখাউড়া পৌরসভায় দুই মেয়র প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ০৮:১০ আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৮:১০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনে সঠিকভাবে ফরম পূরণ না করা, ঋণখেলাপি হওয়া, হলফনামায় তথ্যগোপনসহ বিভিন্ন কারণে দুই জন মেয়র প্রার্থী ও সাত জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান।

মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী ভূঁইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী) ও উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী)।

এছাড়া একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের ছয় জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং অফিসার জিল্লুর রহমান জানান, যাছাই-বাছাই শেষে চার জন মেয়রপ্রার্থীসহ ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। বৈধ মেয়রপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র মো. তাকজিল খলিফা কাজল, বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র নূরুল হক ভূঁইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী), উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন রতন (আওয়ামী লীগের বিদ্রোহী)।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র  বৈধ ঘোষণা করা হয়।

এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত রবিবার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ মেয়র পদে ছয় জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউসিলর পদে ৪১ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র  দাখিল করেন।

এ ব্যাপারে জিল্লুর রহমান বলেন, ‘যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না করা, ঋনখেলাপি হওয়া, হলফনামায় তথ্যগোপনসহ বিভিন্ন কারণে দুই জন মেয়রপ্রার্থী, একজন মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডে ছয় জন কাউন্সিলর প্রার্থীসহ ৯ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়।’ তিনি আরও বলেন, ‘প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আগামী ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে? 
ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে? 
সরকারের ভুলের দায় বিরোধী দল কেন নেবে: জামায়াত আমির
সরকারের ভুলের দায় বিরোধী দল কেন নেবে: জামায়াত আমির
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে