কারও মাধ্যমে নয়, সরাসরি ঢাকার সঙ্গে যোগাযোগ রাখুন: ওয়াশিংটনকে পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১৮:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:০৬

দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হচ্ছে ভারত এবং এই অঞ্চলের অন্য দেশগুলির সঙ্গে ওয়াশিংটন কী ধরনের সম্পর্ক রাখবে সেটি অনেকাংশে দিল্লির উপর নির্ভর করে। কিন্তু বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্র যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং অন্য যেকোনও দেশ কিভাবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক দেখতে চায় সেটি যেন বিবেচনা না করে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক ওয়েবিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশ আশা করে যুক্তরাষ্ট্র যেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে, অন্য কোনও প্রিজমের মাধ্যমে নয়।’

বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের ঠিক আগে মাসুদ বিন মোমেন এই মন্তব্য করলেন। আগামী শুক্রবার (২৯ জানুয়ারি) মাসুদ ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার মধ্যে দিল্লিতে রাজনৈতিক বৈঠক হওয়ার কথা আছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক বাংলাদেশের ওপর বিরূপ ফেলবে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের প্রতি বৈরী মনোভাব পোষণ করে, তবে এই দুই শক্তির মধ্যে গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষা করতে বাংলাদেশকে কঠিন অবস্থানে পড়তে হতে পারে।’

বাইডেন প্রশাসন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অগ্রাধিকারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং চীনের বিআরআই-এই দুই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ জড়িত। আমরা বিশ্বাস করি কানেক্টিভিটি ও পরিবহন অবকাঠামো বৃদ্ধির মাধ্যমে উভয় উদ্যোগ আমাদের আর্থ-সামাজিক উন্নতিতে সুযোগ তৈরি করবে।’

ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ আরও মার্কিন সহযোগিতা আশা করে পররাষ্ট্র সচিব বলেন, জিএসপি সুবিধার পুনর্বহাল, বাণিজ্য বহুমুখীকরণ ও মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ। পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্র আবার বহুপাক্ষিক ব্যবস্থায় ফিরে এসেছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো সংবাদ বিশেষ করে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে ফিরে আসাটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস