‘নার্ভাস লাগছে না তো?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৬:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৯:২৯

দেশে প্রাথমিকভাবে শুরু হয়েছে কোভিড-১৯ তথা করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম। আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরই ৫ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। প্রথম ভ্যাকসিন নিতে আসেন নার্স রুনু ভেরোনিকা কস্তা। এ সময় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন, ‘নার্ভাস লাগছে না তো?’ প্রধানমন্ত্রী তার প্রশংসা করে বলেন, ‘দোয়া করি তুমি জীবনে আরও অনেক মানুষের সেবা করবে।’

এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। এ সময় তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন আনার জন্য চুক্তি করেছি। ভ্যাকসিন প্রয়োগের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য, কিছু কিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা। তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে।

তিনি বলেন, ভ্যাকসিন আসবে কী আসবে না? দাম বেশি হলো কেন? দিলে কী হবে- তারা এসব কথা বলেন। তবে তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা যত সমালোচনা করেছেন আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস