ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে ভয়ভীতি, হুমকি, গুরুতর আঘাত ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেফতার সাব্বির হোসেন (১৮) ও ফাহিম ইসরাক লাবিবের (২০) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য জানান। 

এর আগে, আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আতিকুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

ওই আবেদনে বলা হয়, আসামিরা মিলে ঢাকা শহরের বিভিন্ন স্থানে চাঁদা আদায় চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতার আসামিরা মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত চলমান আছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড প্রয়োজন। 

মামলায় বলা হয়,  গত ১৭ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন চিকিৎসক আসাদুর। সেটি কিছুটা এগোনোর পর চারজন তার পথ রোধ করেন। তারা দরজা খুলতে বলছিলেন। চালককে দরজা না খুলতে বললেও এক পর্যায়ে চালক দরজা খুলে দেন। এরপর আসামিরা আসাদুরকে উপর্যুপরি আঘাত করে মাথাসহ দুই চোখের ওপরে ও শরীরের বিভিন্ন অংশ জখম করে। পরে আসাদুরের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে জীবনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে এসে পল্টন থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ১৮ আগস্ট ভুক্তভোগী চিকিৎসক আসাদুর রহমান বাদি হয়ে পল্টন থানায় মামলা করেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সর্বশেষ খবর
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
শিশুদের স্কুল যাত্রা সহজ করতে চীনে খাড়া পাহাড়ে ৯৪৫ ফুট লিফট
শিশুদের স্কুল যাত্রা সহজ করতে চীনে খাড়া পাহাড়ে ৯৪৫ ফুট লিফট
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের