এই কমিশনের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু হবে না: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৮:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৫৯

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নানা অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বুধবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে রেজাউল করীম বলেন, ভোটারদের ভোট দিতে না দেওয়া, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোট দিতে বাধা, ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপি এবং আগের রাতে এজেন্ট না দিতে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। নির্বাচন নিয়ে এ দেশের সাধারণ জনগণের আর কোনও আগ্রহ অবশিষ্ট নেই।

জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের