চালের দাম সহনীয় রয়েছে: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৪:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৪:১৮

সরকারের পদক্ষেপের কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

সাধান চন্দ্র মজুমদার বলেন, ‘কৃষক ধানের ন্যায্যমূল্য পেয়েছেন, চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। চালের দাম যাতে সহনীয় রাখা যায়, এ জন্য সরকার পদক্ষেপ নিয়েছে এবং ৩১৪টি বিক্রয়কেন্দ্রে ন্যায্য মূলে সরকার চাল বিক্রি করছে। কৃষকরা যাতে লাভবান হয়, যাতে ধানের ন্যায্য মূল্য পায়, মধ্যস্বত্বভোগীর হাতে জিম্মি না হয়, এ জন্য আমরা কৃষকের কাছ থেকে সরাসরি লটারি ও অ্যাপসের মাধ্যমে ধান কিনছি।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলেছিলেন, বিদ্যুৎ দেওয়া হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন একটি দল ধারাবাহিকভাবে মিথ্যাচার করে চলেছে। এখন আবার তারা করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করছে। ভ্যকসিন আসার আগেই তারা মিথ্যাচার করে বলেছিল, ভ্যাকসিন নিয়ে লুটপাট হচ্ছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছি সেইভাবে দেশের সব সমস্যা সমাধান করে এগিয়ে যাবো।’

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
যে ফ্যাশন ট্রেন্ড কখনো পুরোনো হয়নি শিল্পা শেঠির কাছে
যে ফ্যাশন ট্রেন্ড কখনো পুরোনো হয়নি শিল্পা শেঠির কাছে
যৌথসভা ডেকেছে বিএনপি
যৌথসভা ডেকেছে বিএনপি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন