নরসিংদীতে পৌঁছেছে করোনার ৭২ হাজার ডোজ ভ্যাকসিন

নরসিংদী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১৮:১৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৮:১৬

নরসিংদীতে প্রাথমিকভাবে করোনাভাইরাসের ৭২ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে বেক্সিমকো ফার্মার শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাভার্ড ভ্যানে এসব টিকা নরসিংদীতে আসে। টিকা হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, আপাতত এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ওয়াক ইন কোলার (ডব্লিউআইসি) বা হিমায়িত কক্ষে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী রবিবার কিংবা সোমবার থেকে জেলা-উপজেলা পর্যায়ে টিকা দেওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকসহ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই জেলায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল মোতালেব খান বলেন, 'নরসিংদী জেলার জন্য প্রাথমিকভাবে ৬ কার্টন টিকা এসেছে। প্রতি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। সে হিসেবে মোট ৭২ হাজার ডোজ টিকা আমরা পেয়েছি। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই চালানের সব টিকা জেলাবাসীকে দেওয়া হবে। প্রথম ধাপে ১৫টি শ্রেণির (ক্যাটাগরি) ব্যক্তিরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।'

সিভিল সার্জন মো. নূরুল ইসলাম বলেন, 'প্রাথমিকভাবে মোট ৭২ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) আজ ভোরে আমরা হাতে পেয়েছি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা টিকাদান কর্মসূচি শুরু করবো। এ পর্যন্ত টিকা নিতে আগ্রহী মোট ৭ হাজার ৪২ জনের তালিকা আমরা হাতে পেয়েছি।'

টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানান তিনি।

/এনএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলির অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলির অভিনন্দন
ঋতুপর্ণাদের ৮ গোলে জয়
ঋতুপর্ণাদের ৮ গোলে জয়
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা