আসুন বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাই

মার্শা বার্নিকাট
১৪ নভেম্বর ২০১৬, ২১:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২১:৪৩

 

মার্শা বার্নিকাট নভেম্বরে, আমরা বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করি। এটি উদ্ভাবক ও চাকরিদাতাদের সপ্তাহব্যাপী আয়োজন। যারা স্টার্টআপ শুরুর মাধ্যমে জীবনে নতুন ধারণা এনেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সঞ্চালন করেছেন, মানুষের সমৃদ্ধির ক্ষেত্র বিস্তৃত করেছেন, এই আয়োজন তাদের। ২০০৭ সালে প্রথম বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের পর থেকে লাখ-লাখ মানুষ বিশ্বের শতাধিক দেশে হাজারেরও বেশি চমৎকার অনুষ্ঠানে অংশ নিয়েছে। শুধু গত বছরই যুক্তরাষ্ট্র দূতাবাস ও কন্সুলেট অন্তত ৭৫টি দেশে ১২৫টির বেশি অনুষ্ঠানের আয়োজন করেছে অথবা আয়োজনে সহযোগিতা করেছে। একইসঙ্গে বাংলাদেশে গত বছর আমরা একমাত্র ‘মেকারস্পেস’ চালু করি অ্যাডওয়ার্ড এম. কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে। যা এমন একটি যৌথ কাজের স্থান, যেখানে উদ্যোক্তা, প্রকৌশলী, অডিও ও ভিজুয়াল শিল্পী এবং কম্পিউটার বিজ্ঞানীরা একত্রিত হয়ে উদ্ভাবন ও সমস্যা সমাধানে কাজ করেন।          
উদ্যোক্তারা আমেরিকার অর্থনীতিকে প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প ও জ্বালানি উদ্ভাবনের বৈশ্বিক প্রাপ্তিস্থানে রূপান্তরিত করেছেন। যা আপনাদের পকেটের ফোন থেকে পৃথিবীর বাইরে মালবাহী ব্যক্তিগত মালিকানাধীন নভোযান, ছাদের সৌর টালি পর্যন্ত বিস্তৃত।  যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধিতে ব্যক্তিগত উদ্যোক্তা ও উদ্ভাবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ২০১৫ সালে নতুন ব্যবসার মাধ্যমে ৩০ লাখ কর্মসংস্থানের সৃষ্টি করেছে।
ব্যক্তিগত উদ্যোক্তার উন্মেষ বাংলাদেশেও ঘটছে। যার মধ্যে রিকশাচালকদের নতুন শহরে আবির্ভাব থেকে সামাজিক উদ্যোক্তাদের মাইক্রোফিন্যান্স শিল্প ও মোবাইলের মাধ্যমে লেনদেনে রূপান্তর ঘটেছে। বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন লাখ-লাখ মানুষের জীবিকার উন্নয়ন ঘটাচ্ছে, তখন আরও বৃহত্তর সম্ভাবনার দ্বার উন্মোচনের চাবিও সামনে রয়েছে। যেমন, স্টার্টআপ মূলধনের বৃদ্ধি, বুদ্ধিবৃত্তি অধিকারের সংরক্ষণ, সহায়ক ব্যবসা, পরিবেশবান্ধব ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি দমন, শিক্ষা ব্যবস্থার রূপান্তরের মাধ্যমে শ্রম বাজারে দক্ষ জনশক্তির যোগান দেওয়া এবং অধিকতর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।

তরুণ-তরুণীর জন্য অর্থনৈতিক নীতি প্রবর্তন সবাইকেই সমৃদ্ধ করে। আপনারা তরুণদের দেশের সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজতে সক্ষমতা তৈরিতে অথবা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক অংশ নারীদের সৃষ্টিশীল মেধা ও জীবিকার ক্ষমতাকে জাগিয়ে তুলতে চান? জাতিসংঘ বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করছে ১৯শে নভেম্বর। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, নারীরা কী ধরনের বাধার সম্মুখীন হয়, তা চিহ্নিত করে সে বাধা  ভেঙে ফেলতে বিশ্বব্যাপী প্রচেষ্টায় যোগ দিন। নারীদের সঙ্গে  বৈষম্যমূলক আচার, যা তাদের বাধা দিয়ে থাকে ব্যবসা শুরু করতে বা প্রবৃদ্ধি করতে, সে সব বাধা অপসারণে উদ্যোগ নিন।

ওবামা বলেছেন, উদ্যোক্তা চেতনা মানুষকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা সমাধানে একসঙ্গে  কাজ করার সক্ষমতা দেয়। যা জলবায়ু পরিবর্তন থেকে দারিদ্র্য নিরসন পর্যন্ত বিস্তৃত। তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানান, যারা ধারণাকে বাস্তবে রূপ দেয়, ভালো বেতনের কর্মসংস্থান সৃষ্টি করে। যা উন্নয়নশীল অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে চলে। বাংলাদেশি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা। অনুগ্রহ করে আসুন এই সপ্তাহে আমার সঙ্গে যোগ দিয়ে আমাদের সবার ভেতরের সম্ভাবনাময় উদ্যোক্তাকে আমরা স্বীকৃতি দেই। একসঙ্গে চলুন আমরা উদ্যোক্তা চেতনার উন্মেষে নতুন দিক উদ্ভাবন করি। চলুন বাংলাদেশকে স্টার্টআপ জাতি হিসেবে এগিয়ে নিয়ে চলি।                                        

লেখক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

 

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষসর্বাধিক