গাজীপুরে অশ্লীলতা বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
১৪ মে ২০১৬, ০৪:৫৩আপডেট : ১৪ মে ২০১৬, ০৮:০৫

গাজীপুরে অশ্লীলতা বন্ধের দাবীতে ১৩ গ্রামের মানুষের মানববন্ধন মেলার নামে জুয়া, হাউজি, অশ্লীল নৃত্য, মাদক বেচাকেনা বন্ধের দাবিতে পৃথক দুটি স্থানে মানববন্ধন পালন করেছেন গাজীপুরের ১৩টি গ্রামের মানুষ।

শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন পালিত হয়। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে ঢাকামুখী প্রায় এক কিলোমিটার এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে হোতাপাড়া বাজারে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হোতপাড়া বাজার ব্যভসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন।

গাজীপুরে অশ্লীলতা বন্ধের দাবীতে ১৩ গ্রামের মানুষের মানববন্ধন মানববন্ধনে অংশ নেন শ্রীপুরের তেলিহাটী, নগরহাওলা, আবদার, ফরিদপুর, ধনুয়া, তরমুজপাড়া, বড়চালা, গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর, হোতাপাড়া, বেগমপুর, কড়ইতলী, গিলাগাছিয়া, মণিপুরসহ ১৩ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, গত কয়েক মাস ধরে শ্রীপুরের তেলিহাটী ও গাজীপুর ইউনিয়নের কয়েকটি স্থানে অবৈধভাবে মেলার নামে জুয়া, হাউজি, অশ্লীল নৃত্য অনুষ্ঠিত হচ্ছে। এসব কারণে এলাকায় মাদকের ব্যবহার বেড়ে গেছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম বলেন, অসামজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকায় অপরাধও  বেড়ে গেছে। এসবের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকায় তারা হতাশ।
গাজীপুরে অশ্লীলতা বন্ধের দাবীতে ১৩ গ্রামের মানুষের মানববন্ধন তেলিহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, তারা এসবের কারণে সন্তানদের বিপথগামীতা ঠেকাতে পারছেন না। তাই মেলার নামে এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করা উচিত।
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক বলেন, হোতাপাড়া, রাজেন্দ্রপুর ও বাঘের বাজারে গত বেশ কয়েকমাস যাবত অবাধে মেলার নামে অশ্লীলতা চলছে।
হাজী রমজান আলী মসজিদের খতিব আরিফ বিল্লাহ বলেন, এ মেলায় অসামাজিক কর্মকাণ্ডের কারণে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অশ্লীলতার প্রতিবাদ করলে মিথ্যা মামলায় জড়ানো হয়। অথচ অশ্লিলতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না।
গাজীপুরে অশ্লীলতা বন্ধের দাবীতে ১৩ গ্রামের মানুষের মানববন্ধন এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, অশ্লীলতার বিরুদ্ধে পুলিশ সোচ্চার। অপরাধ ও যে কোনও অশ্লীলতার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং তা চলবে।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক