অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: মন্ত্রীদের আশ্বাসে শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত

রাবি প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১২:৪২আপডেট : ১৭ মে ২০১৬, ১২:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী মন্ত্রীদের আশ্বাসে অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষক সমিতি।  গত ১৪ ও ১৫ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় তারা বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষক হত্যার দ্রুত বিচারের আশ্বাস দেন। তারা শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিতের বিষয়টি জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম।
তিনি জানান, ‘ মন্ত্রীদের উদ্যোগ, আন্তরিকতা, সহমর্মিতা ও  অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আন্দোলন কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’
তিনি জানান, ‘এর মধ্যে দোষীদের শনাক্তকরণে এবং শাস্তিবিধানে সরকারি দফতরগুলোর আন্তরিকতার অভাব দেখা গেলে শিক্ষক সমিতি আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।’
শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচার দাবিতে গত ২৩ এপ্রিল থেকে শিক্ষক সমিতি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। আর গত ৬ মে থেকে নিয়মিত মানববন্ধন করে আসছিল।

অন্যদিকে ইংরেজি বিভাগও তাদের চলমান কর্মসূচি স্থাগিত করেছে। গত ২৩ এপ্রিল থেকে তারা নিয়মিত হত্যাকারীদের বিচারের দাবিতে মৌন মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিল।

বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার বাংলা ট্রিবিউনকে জানান, মন্ত্রীদের আশ্বাস ও অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আন্দোলন স্থগিত করেছি। এর মধ্যে মামলার অগ্রগতি না দেখলে ছুটির পর নতুন কর্মসূচি হাতে নেবো।

এর আগে গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির পাশে অধ্যাপক রেজাউলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সোমবার অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন:  অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: মন্ত্রীদের আশ্বাসে শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত তিন শতাধিক কারখানা বন্ধের প্রক্রিয়ায়: নাটক নাকি বাস্তবতা!, অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: মন্ত্রীদের আশ্বাসে শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত  ডিএনএ রিপোর্ট নিয়ে সন্তুষ্ট তনুর পরিবার

/জেবি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক