শিবির সন্দেহে চবিতে ২ শিক্ষার্থীকে কুপিয়েছে ছাত্রলীগ

চট্টগ্রাম ব্যুরো
২৮ মে ২০১৬, ২৩:২৩আপডেট : ২৮ মে ২০১৬, ২৩:৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল  কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির সামনে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও মোহাম্মদ জীবন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ও জীবন বায়োলজিক্যাল ফ্যাকাল্টির সামনে আছে, এ খবর জেনে সেখানে গিয়ে উপর্যপুরি কুপিয়ে তাদেরকে জখম করে ছাত্রলীগ। পরে পুলিশ খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, পরীক্ষা শেষে আমার বিভাগের দুই শিক্ষার্থীকে ধাওয়া করার সংবাদ পাই। তখনই বিষয়টি আমি ফোনে প্রক্টরকে জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, দুই শিক্ষার্থীকে কলা অনুষদের সামনে থেকে ধরে জীববিজ্ঞান অনুষদে নিয়ে মারা হচ্ছে শুনে আমরা পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করি। উদ্ধারের পর তাদেরকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. টিপু সুলতান জানান, আহত দুজনকে  ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু জানান, শিবির ক্যাডাররা পরীক্ষা দেওয়ার সুযোগ নিয়ে ক্যাম্পাসে অপতৎপরতা চালাচ্ছে। তাদেরকে আমাদের কর্মীরা বাধা দিয়েছে। তারা দুইজনেই শিবিরের ক্যাডার।

 আরও পড়ুন: 

সহিংসতা ঠেকাতে পারেনি ইসি, পঞ্চম ধাপে নিহত ৮

ইউপি নির্বাচনের ৫ম ধাপে আ. লীগ ১৩৫, বিএনপি ১৪

/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের