মানিকগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মিছিল সমাবেশ ও মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ১৬:৫৭আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৭:০৬

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানিকগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে মতবিনিময় সভা করেছে। এছাড়াও মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ।
সকাল ১১টার দিকে শহরের খানবাহদুর আওলাদ হোসেন খান কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পুলিশ প্রশাসন জঙ্গি ও  সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা করেছে। সভায় অধ্যক্ষ হোসনে আরা বেগমের সভাপতিত্বে পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ শিক্ষকরা বক্তব্য রাখেন।

মানিকগঞ্জ
বেলা ১২টার দিকে জেলা প্রশাসক মিলনায়তনে শিক্ষক ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ শিক্ষক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এদিকে দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে শহরে বের করা হয় জঙ্গিবিরোধী মিছিল। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এতে জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টুসহ জেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

/টিএন/

আরও পড়ুন:

গুলশান হামলা: সন্দেহভাজন এক তরুণীসহ চারজনের ভিডিও প্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের