কালীগঞ্জে পুলিশের অভিযান, পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২০:১২ আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:২৪

গাজীপুরের কালীগঞ্জে বিল থেকে শনিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে পানিতে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। তবে পুলিশ তা অস্বীকার করেছে।

নিহতের নাম সোলাইমান মোল্লা ওরফে সোলমান (৫৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালিয়াবাড়ী রয়েন গ্রামের মৃত হাসিম উদ্দিন হাসুর ছেলে।

গাজীপুর

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের ফালাইনা মিয়ার টেকে শুক্রবার বিকেলে জুয়ার আসর চলছিল। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এম এ হকের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ জুয়ার আসর থেকে তিনজনকে আটক করলেও পালাতে গিয়ে অপর দুইজন পার্শ্ববর্তী নাওয়ানের বিলে ঝাঁপ দেয়। এ ঘটনার পর একজন সাঁতরে পাড়ে উঠে এলেও অপর ব্যক্তি সোলাইমান নিখোঁজ হন। রাতভর বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বজনরা তার সন্ধান পাননি। পরদিন শনিবার স্থানীয় লোকজন মাছ ধরতে গিয়ে ওই বিলের পানিতে সোলাইমানের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয়দের ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, ওই টেকে মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ মারা যায়নি। পালাতে গিয়ে কেউ পানিতে ঝাঁপ দিয়েছে কিনা তা জানা নেই। তবে নিহতের স্ত্রী পুলিশকে জানায়, শুক্রবার বিলে মাছ ধরতে গিয়ে সোলাইমান নিখোঁজ হয়। পরদিন বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পানিতে পড়ে সে মারা গেছে।

অপরদিকে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এম এ হক ওই টেকে পুলিশের অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন।

/বিটি/টিএন/

আরও পড়ুন:

নরসিংদীতে ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা