নিখোঁজ সাব্বিরুল হক কণিকের সন্ধান চেয়ে বাবার জিডি

চট্টগ্রাম ব্যুরো
৩০ জুলাই ২০১৬, ১৬:৩১আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৬:৩২

কল্যাণপুর অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় আলোচনায় আসা ‘নিখোঁজ’ সাব্বিরুল হক কণিকের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী।শুক্রবার রাতে চট্টগ্রামের বাঁকলিয়া থানায় এ জিডি করেন তিনি।

বাঁকলিয়া থানার ওসি আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

সাব্বিরুল হক কণিক

তিনি জানান, ছেলের সন্ধান না পেয়ে থানায় একটি ডায়েরি করেছেন আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী। ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, গত ২১ ফেব্রুয়ারি রাউজানে বন্ধুর বিয়েতে যাওয়ার কথা বলে বাসা থেকে ৫শ’ টাকা নিয়ে বের হয় তার ছেলে সাব্বিরুল হক কণিক। কিন্তু এখন পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি। তার কোনও সন্ধান না পেলেও এতদিন থানায় জিডি করেননি তিনি। তবে এখন ছেলের সন্ধান চেয়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।

ওসি জানিয়েছেন, নিখোঁজ সাব্বিরুল হক কণিককে উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেবে পুলিশ।

আজিজুল হক চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুণচরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা।সপরিবার বাঁকলিয়ার ইছহাকের পোল এলাকায় থাকেন তিনি। ওই বাসা থেকেই বের হয়ে নিখোঁজ হয় তার ছেলে সাব্বিরুল হক কণিক।

গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে ৯ জন নিহত হওয়ার ছবি প্রকাশ করার পর একজনকে নিজের ছেলে সাব্বিরুল হক কণিক বলে সন্দেহ প্রকাশ করেন আজিজুল হক চৌধুরী। এর পরই কণিকের নিখোঁজ থাকার বিষয়টি আলোচনায় চলে আসে। তিনি আওয়ামী লীগ নেতা হওয়ায় গণমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাকে নিহত ওই জঙ্গির ছবি বড় করে দেখালেও নিশ্চিত হতে না পারায় তিনি পরদিন ঢাকায় এসে মর্গে লাশটি দেখেন এবং নিশ্চিত হন এটি তার ছেলে নয়।

/টিএন/

আরও পড়ুন:

হাসনাত করিম কোথায়?

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে 
চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
এবার অপহরণের টার্গেট এমবাপ্পে! কারাগারে মিললো ২৬ জনের তালিকা
এবার অপহরণের টার্গেট এমবাপ্পে! কারাগারে মিললো ২৬ জনের তালিকা
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম