শিবিরের ১১ নেতাকর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ১৭:১৭আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৭:২০

আটক দিনাজপুরে অভিযান চালিয়ে ঢাকা মহানগর শিবিরের সাবেক অফিস সেক্রেটারীসহ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে শিবির পরিচালিত পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ঢাকা মহানগর শিবিরের সাবেক অফিস সেক্রেটারী তোজাম্মেল হক বকুল, দিনাজপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ও  কোচিং সেন্টারের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, শিবির কর্মী ইসাহাক আলী, জুয়েল রানা, আব্দুল করিম, সাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, তানজিরুল ইসলাম, হাবিবুর রহমান, মনিরুজ্জামান ও ইমতিয়াজ হোসেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালায়। এ সময় গোপন বৈঠক করার সময় ১০ জনকে আটক করা হয়। পরে রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে আরও ১ জনকে আটক করা হয়।  তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  
আরও পড়তে পারেন: প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন ইংল্যান্ড নিরাপত্তা দলের সদস্যরা
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি