নীলফামারীতে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ১, আহত ২

নীলফামারী প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ০৫:০৪আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ০৫:৩৫

নীলফামারী
বিদ্যুতের তারে জড়িয়ে বুলবুল আহমেদ (২৪) নামে এক কৃষক নিহত ও আহত হয়েছেন আরও দুজন।
আহতরা হলেন, নিহত বুলবুলের ছোট বোন রোকসানা আকতার (১৭) ও পিতা অছিমুদ্দিন (৫৫)। বর্তমানে তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে।
স্থানীয়রা জানায়, বুলবুল তার আমন ক্ষেতে সেচযন্ত্রের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে  চিৎকার দেন।
এসময় তার বোন রোকসানা ও বাবা অছিমুদ্দিন মিলে  বুলবুলকে ধরে টানাটানি করলে তিন জনই বিদ্যুতের তারে  আটকে যান। লোকজন ছুটে গিয়ে বাবা ও বোনকে উদ্ধার করলেও ঘটনাস্থলে বুলবুলের মৃত্যু হয়।এ অবস্থায় স্থানীয়রা  তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওয়াজিবউল্লাহ বিপ্লব জানান,রাত আটটার দিকে বুলবুল আহমেদকে   মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার ও  টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মজিরত ফকির শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এপিএইচ/

আরও পড়ুন:

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম