পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা: উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৩:২০আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৩:২০

নওগাঁ নওগাঁর মান্দা ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা যাত্রার পর এবার জেলার পত্নীতলায়ও একই সেবা চালু হতে যাচ্ছে। শনিবার পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের পর দেশে প্রথম নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চালু করা হয। পরবর্তীতে জেলার বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সেও একই কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য সেবা সম্প্রসারণের এই পদক্ষেপ এলাকায় এবং দেশের অন্যান্য স্থানেও প্রসংশা কুড়ায়। এ কারণে পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায়ও একই কার্যক্রম শুরু করার ঘোষণা দেন নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন। তারই তত্ত্বাবধানে এবার পত্নীতলায় এই কার্যক্রম শুরু হচ্ছে।

এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বলেন, ‘তরুণ চিকিৎসকদের নিয়ে এবং বস্ত্র ও পাটমন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামানিক এমপির পৃষ্ঠপোষকতায় ২০১৫ সালের ২৬ মার্চ মান্দা উপজেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। এখন পর্যন্ত ওই হাসপাতাল এলাকায় চিকিৎসাবঞ্চিত ১৯ হাজার ১ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮৫৩ জন পুরুষ, ১০ হাজার ২৫৫ জন নারী ও ৪ হাজার ১৫ জন শিশু রয়েছে। একইভাবে ২০১৫ সালের ১৬ আগস্ট বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হয় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ পর্যন্ত সেখানে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৯৮৬ জন। এর মধ্যে ১ হাজার ৯৭ জন পুরুষ, ১ হাজার ৫৮৪ জন নারী ও ১ হাজার ৩০৫ জন শিশু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি পৃষ্টপোষকতা ও সহযোগিতা পেলে জেলার বাকি ৮টি উপজেলায়ও একই কার্যক্রম শুরু করা হবে।’ 

এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার বেলা ১২টার দিকে পত্নীতলায় প্রায় ২৩ কোটি টাকা ব্যায়ে মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করবেন। একই দিন তিনি বিকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ১৪ দল আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- 


৩৩ মিনিটের অভ্যর্থনা, ৬ ঘণ্টার যানজট!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম