কাল চট্টগ্রাম বন্দরে ভিড়বে রোহিঙ্গাদের ত্রাণবাহী মালয়েশীয় জাহাজ

চট্টগ্রাম ব্যুরো
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৮

নটিক্যাল আইলা-২

মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণবাহী জাহাজ ‘নটিক্যাল আইলা’ চট্টগ্রাম বন্দরে আগামীকাল মঙ্গলবার নোঙ্গর করবে। জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়াতে নোঙ্গর করার কথা থাকলেও সোমবার এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।    

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটি কুতুবদিয়ায় নোঙ্গর করার কথা ছিল, কিন্তু এটা চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি (এমএইউ) রিয়ার অ্যাডমিরাল খোরশেদ আলম ও মালয়েশিয়ার হাই কমিশনার উপস্থিত থাকবেন।

ওয়াটার ট্রান্সপোর্ট সেল এর এক্সসিকিউটিভ ডিরেক্টর মাহবুব রশিদ খান বলেন, ‘জাহাজটিতে ১ হাজার ৪৭২ টন রিলিফ গুডস (ত্রাণের পণ্য) রয়েছে।’

/এমডিপি/ টিএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম