হবিগঞ্জে মাদরাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ০১:৩৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০১:৪৩
image

হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের আঘাতে মাদরাসা শিক্ষক আব্দুল কদ্দুছ ওরফে কাছন মোল্লা (৬০) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার দশকাহনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কদ্দুছ উপজেলার মিরপুর দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক। 

পুলিশ জানায়, জেলার বাহুবল উপজেলার দশকাহনিয়া গ্রামের শিক্ষক আব্দুল কদ্দুছ-এর পুত্র জাকারিয়া কিছু মালামাল নিয়ে গাড়িযোগে শনিবার বিকেলে বাড়িতে প্রবেশ করেন। এ সময় জাকারিয়ার দূর সম্পর্কের চাচা অনু মিয়া ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন শিক্ষক আব্দুল কদ্দুছ। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম