কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ফাঁস করায় তিন বখাটে আটক

রাজবাড়ী প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১০:০৯আপডেট : ২০ জুন ২০১৭, ১০:০৯

রাজবাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় এক কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি ও পরে তা ইন্টারনেটে ফাঁস করায় তিন বখাটেকে আটক করেছে র‌্যাব-৮। সোমবার (১৯ জুন) দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো- বালিয়াকান্দি উপজেলার বাউনী বনগ্রাম এলাকার মো. রেজাউল মণ্ডলের ছেলে মো. শাওন মণ্ডল (১৯), তার দুই বন্ধু পাইককান্দি গ্রামের মো. আমিন মণ্ডলের ছেলে মো. সজিব মণ্ডল (২১) এবং ঢোলজানি গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. ফারুক আহমেদ (২২)।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় এক কলেজ ছাত্রীর সঙ্গে মো. শাওন মণ্ডলের ভালোবাসার সম্পর্ক ছিল। কোনও এক সময় শাওন গোপনে তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ধারণ করে। পরে শাওন তার বন্ধুরা ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে নগদ টাকা দাবি করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়রি করে। র‌্যাব বালিয়াকান্দি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিন বখাটেকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘তাদের মোবাইল থেকে নগ্ন ভিডিও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী