দিনাজপুরে বিসিবি কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
২১ জুন ২০১৭, ০৬:১১আপডেট : ২১ জুন ২০১৭, ০৬:২৪

অভিযুক্ত আবু সামাদ মিঠু (ছবি-দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে এক নারী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিঠুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম নিজেই। তবে আনীত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন মিঠু।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এ অভিযোগ দিয়েছেন যৌন হয়রানির শিকার ওই ক্রিকেটারের বাবা। অভিযোগে বলা হয়েছে, তার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। সে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে আবু সামাদ মিঠুর অধীনে ক্রিকেট অনুশীলন করে আসছে। গত ১ জুন মাঠে অনুশীলন করার সময় সে আঘাত পায়। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মাঠের পাশের স্পোর্টস ভিলেজে নিয়ে যান মিঠু। এসময় আঘাত পাওয়া মেয়ের সঙ্গে থাকা বান্ধবীকে মিঠু মাঠে চলে যেতে বলেন। পরে মিঠু চিকিৎসা দেওয়ার নামে মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি চিৎকার দিলে মিঠু সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে মিঠু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার ক্রিকেট কোচিং একাডেমির সুনাম ক্ষুন্ন করতে ও আমাকে ক্ষতিগ্রস্ত করতেই এই অভিযোগ তোলা হয়েছে।’

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ‘মিঠুকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান