লংগদুতে বাড়িঘরে আগুনের ঘটনায় আরও একটি মামলা

রাঙামাটি প্রতিনিধি
২২ জুন ২০১৭, ০০:৩৫আপডেট : ২২ জুন ২০১৭, ০০:৫৩

লংগদুতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাহাড়িদের বাড়িঘর (ফাইল ছবি)

স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধারের পর রাঙামাটির লংগদু উপজেলায় বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এবার পাহাড়ি বাঙালিদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। বুধবার (২১ জুন) সকালে মামলাটি দায়ের করা হয়। রাঙামাটি কোর্ট ওসি রঞ্জন সমান্ত বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রঞ্জন সমান্ত জানান, ১৪৩, ৩৮০, ৪৩৬, ৩৮৫, ৪৪৮, ৫০৬ ধারায় এই পিটিশন মামলা দায়ের করা হয়েছে। মুসলিব ব্লক এলাকার মাহাবুব মিয়া বাদী হয়ে রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকারের আদালতে এ মামলা করেছেন। মামলা নং- ৯৫/১৭। এতে নাম উল্লেখ করে ৪৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, আদালত মামলা আমলে নিয়ে লংগদু থানার ওসিকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে অগ্নিসংযোগের ঘটনার পুলিশ বাদী হয়ে একটি এবং পাহাড়িদের পক্ষে কিশোর চাকমা নামে একজন বাদী হয়ে আরও একটি মামলা লংগদু থানায় করেছিলেন।
/এসএমএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম