চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি–রফতানি ১০ দিন বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ০৬:৪৭আপডেট : ২৩ জুন ২০১৭, ০৭:০৮

মৌলভীবাজার
পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শমশেরনগরের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আজ শুক্রবার  ২৩ জুন থেকে টানা ১০ দিন ভারতের সঙ্গে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই সোমবার থেকে আবার এখানে ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।
কুলাউড়া চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্ট সাইফুর রহমান এবং তাসদিক হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে সরকারি ছুটি শুরু হলেও আমদানি-রফতানির কাজে সহায়তা করার জন্য শুল্ক স্টেশনে দুজন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করার কথা। কিন্তু দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি কাটানোর ব্যাপারে একমত হয়ে আগামী ২ জুলাই পর্যন্ত ১০ দিন পণ্য আমদানি-রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে সরকারি ছুটি শুরু হওয়ার আগের দিন   বৃহস্পতিবার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ সিমেন্ট  ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে পাঠানো হয়েছে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক আবদুস সালাম বলেন, ‘সরকারি ছুটি চলাকালে দুজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। যদি ব্যবসায়ীরা এ সময়ে পণ্য আমদানি-রফতানি করতে চান, তাহলে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তবে দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি উপভোগের সিদ্ধান্ত নেওয়ায় আমদানি-রফতানি বন্ধ থাকবে।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান