মানিকগঞ্জে নৌকার মাঝি হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১২:৪০আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১২:৪০

ফাঁসি মানিকগঞ্জের হরিরামপুরের বাহাদুরপুর এলাকার নৌকার মাঝি আব্দুর রাজ্জাক হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্ত তিন আসামির উপস্থিতিতে তিনি এই রায় দেন। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডিতরা হলেন মনিরুল ইসলাম ওরফে রুবেল, রুবেল মোল্লা ওরফে রাসেল মোল্লা ও কার্তিক হাওলাদার। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ অক্টোবর নৌকার মাঝি আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়।
দণ্ডিত তিনজনকে পেনাল কোডের ২০১/৩৪ ধারার অপরাধে দোষী সাব্যস্থ করে প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এদিকে কার্তিক হাওলাদারকে পেনাল কোডের ৩৮৫ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে কৌঁসুলী ছিলেন আব্দুস সালাম। আসামি পক্ষে ছিলেন শ্রিপা রানী সাহা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ অক্টোবর নৌকার মাঝি আব্দুর রাজ্জাকের ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করেন ওই তিন আসামি। তারা পদ্মায় ঘুরতে বের হন। পরে ওই তিন আসামি নৌকার মাঝিকে খুন করে নৌকা নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে হরিরামপুর থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম