সুস্থ জীবনে ফেরার শপথ নিলেন গাইবান্ধার ১৫২ মাদক ব্যবসায়ী

গাইবান্ধা প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৬:১৩আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৬:১৩

সুস্থ জীবনে ফেরার শপথ নিলেন গাইবান্ধার ১৫২ মাদক ব্যবসায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা ছেড়ে সুস্থ, সুন্দর জীবনে ফেরার শপথ নিয়েছেন ১৫২ মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে ব্যবসায়ীরা এ শপথ নেন।

মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজ খন্দকার গোলাম ফারুক, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলার ১৫২ জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে সুস্থ জীবনযাপনের শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসা ১৫২ জন মাদক ব্যবসায়ীর মধ্যে ২০ জনকে এমপি আবুল কালাম আজাদ ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা অনুদান দেন। এছাড়া পরবর্তীতে বাকিদের আর্থিক সহযোগিতাসহ পুর্নবাসনের ব্যবস্থা করা হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম