রাজশাহীতে পাসের হার ৭০ দশমিক ৩১, জিপিএ-৫ পেয়েছে ৫২৯৪ শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৭:১১আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:৩৫

রাজশাহী কলেজে এইচএসসি পরীক্ষার ফলের পর শিক্ষার্থীদের উল্লাস এবার রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলে গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এই শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ, যা গত বছর ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে, এ বছরে এই বোর্ড থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২৯৪ জন, যা গত বছরের চেয়ে ৭৭৯ জন কম।
রবিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলের তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার। তিনি বলেন, ‘গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।’ তিনি জানান, এ বছর এক লাখ ২৩ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, গত বছরের তুলনায় যা ১৬ হাজার ৫২৬ জন বেশি। অন্যদিকে, গত বছরের ৭৫ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী পাস করলেও এ বছরে এর পরিমাণ ৭১ দশমিক ৩০ শতাংশ। আর এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী, গতবার পেয়েছিল ৬ হাজার ৭৩ জন।
এইচএসসি পরীক্ষার ফলে উচ্ছ্বসিত রাজশাহীর নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানানো হয়, এই বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৩ হাজার ৯৯২ জন। এর মধ্যে ১৯ হাজার ৯৪৯ জন ছাত্র ও ১৪ হাজার ৪৩ জন ছাত্রী। এই বিভাগে শিক্ষার্থীদের পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।
মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৬৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে ৩৪ হাজার ৮ জন ছাত্র ও ৩৪ হাজার ৮৭৬ জন ছাত্রী। পাসের হার ৭৩ দশমিক ৮৮ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ১৪ হাজার ৫৬৪ জন, ছাত্রী ৬ হাজার ৭৪২ জন। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৮৮ ভাগ।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আনারুল হক প্রামাণিক বলেন, ‘রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে আছে। তবে জিপিএ-৫-এ মেয়েদের চেয়ে ছেলেরাই এগিয়ে।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৫ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ। গত বছর তা দুই ভাগ কমে দাঁড়ায় ৭৫ দশমিক ৪০ শতাংশে। এ বছর তা কমেছে আরও ৪ শতাংশ।

আরও পড়ুন-

ফলাফলে মেয়েরা এগিয়ে

পাসের হারে শীর্ষে সিলেট, ধস কুমিল্লায়

বরিশালে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

এইচএসসিতে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ

যশোর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ-৫

যারা ফেল করেছে তাদের উৎসাহ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার গুণগত মান অর্জন করাই বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

দু’বছরে অর্ধেকে নেমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের