মানিকগঞ্জে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে বিএনপি নেতার মৃত্যু!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৭:৪৮আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:৪৮

মানিকগঞ্জ মানিকগঞ্জের শিবালয়ে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছেন সাত মাদক মামলার আসামি বিএনপি নেতা নিজাম উদ্দিন খান ক্রিম (৫৬)। বৃহস্পতিবার (২৭ জুলাই) মধ্যরাতে এই ঘটনা ঘটে। এই নেতার পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে— তার বাড়িতে কোনও অভিযান চালায়নি পুলিশ। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘তবে টহল টিম দেখে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে এমনটা হতে পারে।’
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাতে বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বাবা ভয়ে বাড়ির পাশের পুকুরে আশ্রয় নেয়। পুলিশ সদস্যরা বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে চলে গেলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। অসুস্থ অবস্থায় দ্রুত তাকে স্থানীয় মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপি’র প্রয়াত মহাসচিবের জৈষ্ঠপুত্র ও জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘নিহত নিজাম উদ্দিন খান তার বাবার খুব আস্থাভাজন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের পদে দায়িত্ব পালন করেছেন। বিএনপি’র একজন সক্রিয় নেতা ছিলেন তিনি।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘নিহত নিজাম উদ্দিন খান ক্রিম বিএনপি’র নেতা কিনা তা জানি না। তার বিরুদ্ধে সাতটি মাদকের মামলা রয়েছে এবং একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে পুলিশের কোনও অভিযান হয়নি। বরঙ্গাইল পুলিশ ফাঁড়ির পেছনেই তার বাড়ি। অনেক সময় টহল পুলিশের একাধিক টিম সেখানে উপস্থিত হয়। এরকম কিছু হতে পারে। এসব দেখে হয়তো তিনি ভয় পেয়ে পুকুরে ঝাঁপ দিতে পারেন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ