না.গঞ্জে সংস্কৃতি কর্মীদের ওপর হামলাকারীদের বিচার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ০৫:৪৭আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৫:৪৭

না.গঞ্জে সংস্কৃতি কর্মীদের ওপর হামলাকারীদের বিচার দাবি নারায়ণগঞ্জে শহীদ মিনারে কবি আরিফ বুলবুলসহ সংস্কৃতিকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়া শহীদ মিনারে মশাল মিছিল শেষে এক সমাবেশে এ দাবি জানানো হয়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জাহিদুল হক দীপু, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, মণি সুপান্থ প্রমুখ।

সভায় বক্তরা বলেন, গত ১১ জুলাই কবি আরিফ বুলবুলসহ সংস্কৃতি কর্মীদের হত্যার উদ্দেশে তাদের ওপর হামলা করা হয়। গত এক মাসেও হামলাকারীদের পুলিশ শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। এতে আমরা বুঝতে পারছি, অপরাধীদের অপরাধ ঢাকার জন্যই প্রশাসন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনছে না।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ