বিচার বিভাগকে আ. লীগ প্রশ্নবিদ্ধ করছে: আব্দুল্লাহ আল নোমান

জামালপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০২:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০২:৫১

জামালপুর জেলার ইসলামপুরে বন্যার্তদের মাঝে বিএনপি নেতাদের ত্রাণ বিতরণ বিচার বিভাগকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘যে বিচার বিভাগকে স্বাধীন নিরপেক্ষ থাকতে হবে, সেই বিচার বিভাগকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করছে।’ বুধবার (২৩ আগস্ট) দুপুরে জামালপুর জেলার ইসলামপুরের পার্থশীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) কাছে কোনও মানুষ এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানও নিরাপদ নয়। নিরাপদ তখনই হবে, যখন মানুষের ভোটাধিকার থাকবে। ভোটাধিকার থাকলে আমরা যারা রাজনীতি করি, তাদের এই জনগণের কাছেই আসতে হবে।’ জনগণের কাছে জবাবদিহিতার সুযোগ হরণ করে আওয়ামী লীগ যা খুশি তাই করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

ত্রাণ বিতরণকালে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম ডা. জাহিদ হোসেন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল আউয়াল, সেলিমুজ্জামান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রিতা খানম ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা মাহবুব। জামালপুর শহর এবং ইসলামপুরের পার্থশী ও গুঠাইলে বন্যার্তদের মাঝে  ত্রাণ বিতরণ করেন এই নেতারা।

/এসএমএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম