পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২২:৫৯আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২২:৫৯

একেকটা সিরিজ আসে, নতুন করে সরব হয়ে ওঠে তামিম ইকবাল প্রসঙ্গ। জিম্বাবুয়ে সিরিজের আগে আবারও তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও স্পষ্ট করে কিছু বলতে পারলেন না তিনি। কেবল জানালেন, তিনি শুনেছেন, তামিম নাকি আগামী বছর থেকে বাংলাদেশ দলে ফিরবেন। 

কয়েক সপ্তাহ আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন তামিম। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, দুজনের কেউই সেটি স্পষ্ট করেননি। পাপনের সঙ্গেও তামিমের আলোচনায় বসার কথা। কিন্তু এখনও সেটি বাস্তবায়ন হয়নি। সেই আলোচনাতে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত আসবে, এমনটাই আশা করা যাচ্ছে। কবে হবে সেই আলোচনা? পাপন এবারও আশার কোনও কথা শোনাতে পারলেন না।

সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র আজ পরিদর্শনে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী পাপন। ওখানে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘শেষ ওর (তামিম) সঙ্গে যখন কথা হয়েছিল, তখন কথা ছিল, ও প্রথমে জালাল ইউনুস, অপারেশন্স হেড এবং পরে সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তারপর আমার সঙ্গে বসবে। উনাদের সঙ্গে বসেছে। আমার সঙ্গে এখন বসবে। আমি যেটা শুনেছি, যদিও ওর থেকে শোনার আগে কমেন্ট করা উচিৎ না। যেটা শুনেছি, ও সামনের বছর থেকে খেলবে।’
 
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম। এরপর হঠাৎ করেই বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। আর জাতীয় দলে খেলেননি তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের