শাহপরীর দ্বীপ থেকে আরও ৭ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১১

রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা (ছবি: প্রতিনিধি) কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ নাফ নদীর মোহনা থেকে আরও ৭ জন রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শাহপরীর দ্বীপের মাজারপাড়া, মিস্ত্রিপাড়া ও পশ্চিমপাড়া নাফ নদীর গোলারচর মুখ থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবির ঘটনায় এই পাঁচ জনের মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ শাহপরী ইউনিয়ন পরিষদের সদস্য ফজল হক ও নূরুল আমিন জানান, ৭টি মৃতদেহ সাগর তীরে পাওয়া যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, তীরে সাতটি লাশ পড়ে রয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মিয়ানমারে নতুন করে সংহিস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ৬৫ রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে হাজার হাজার রোহিঙ্গা। এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর। কিন্তু, এর কোনও তোয়াক্কা না করে রাখাইনে ফের সেনা মোতায়েন করলে বিদ্রোহী গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ে সে দেশের সেনাবাহিনী ও পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্যেট খালেদ মাহমুদ সীমান্তে নিয়োজিত বিজিবির বরাত দিয়ে বলেন, আজ ভোর থেকে টেকনাফ নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় ২৬৪৯ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

আরও পড়তে পারেন:

মিয়ানমারে গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা চমেক হাসপাতালে

টেকনাফে আরও ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার

নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী