বগুড়ার করতোয়া সেতুতে সংস্কার কাজ শুরু, ব্যাপক যানজট

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১৯
image

বগুড়ার করতোয়া সেতুতে সংস্কার কাজ শুরু, ব্যাপক যানজট

ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জে ক্ষতিগ্রস্ত করতোয়া সেতুতে একমুখী পারাপারের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন স্থানে দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। শনিবার সড়ক ও জনপথ বিভাগ সংস্কার শুরু করেছে।সওজের আওতাধীন ওয়েষ্টার্ন বাংলাদেশ ব্রিজ ইনপ্রুভমেন্ট প্রকল্প জাপান সরকারের অর্থায়নে নতুন করে দুই লেন বিশিষ্ট সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। সোমবার  টেন্ডার জমা দেবার শেষ দিন।

 

বগুড়া সওজ বিভাগের সূত্র জানায়, ১৯৫৭ সালে করতোয়া সেতুটি নির্মাণ করা হয়েছিল। এ সেতু হয়ে প্রতিদিন দূরপাল্লার ও অভ্যন্তরীন রুটে শত শত ট্রাক, বাস, কোচসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ওভারলোডের কয়েকটি ট্রাক একসাথে সেতুর উপর ওঠার কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। গত ৯ আগস্ট বিকালে মাঝের একটি স্প্যানের ৪টি গার্ডারে ফাঁটল ধরে।

 

ফলে গাড়িগুলো প্রায় ১১ কিলোমিটার পথ ঘুরে মহাস্থান-আমতলি-মোকামতলা এবং বারপুর-আমতলি-মোকামতলা হয়ে চলাচল করে। সেতুর উপর বেইলি সেতু স্থাপন করে ও সংস্কার শেষে ১৩ আগস্ট বিকালে সেতু খুলে দেয়া হয়। ৩দিন পর সেতু আবার ক্ষতিগ্রস্ত হয়। ওয়েল্ডিং করে মেরামত করা হয়েছিল। এরপর থেকে ট্রাফিক বিভাগ সেতুতে একমুখি চলাচলের ব্যবস্থা করেছে। এক পাশের গাড়িগুলো ১০ মিনিট চলাচল করার পর ওপর পাশের গাড়ি ১০ মিনিট পার হচ্ছে। এতে সেতুর উভয় পাশে দীর্ঘ যানজট হচ্ছে। বাধ্য হয়ে অনেক গাড়ি মহাস্থান-আমতলি বা মহাস্থান-মাটিডালি সড়ক ব্যবহার করছে। এতে যাত্রীদের চরম দূর্ভোগ ও গাড়ির বাড়তি তেল খরচ হচ্ছে।

 

শনিবার সকালে করতোয়া সেতু এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জয়পুরহাট থেকে ঢাকাগামী বাস, কোচসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলাচল করছে। করতোয়া সেতু একমুখি হওয়ায় গাড়িগুলো দীর্ঘপথ যানজট হচ্ছে। যার প্রভাব বগুড়ার শিবগঞ্জের রহবল থেকে দক্ষিণে শেরপুরের চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৭২ কিলোমিটার পথেই পড়ছে। যানবাহনগুলো ঘন্টার পর ঘন্টা মহাসড়কে দাঁড়িয়ে থাকছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবীদের দূর্ভোগ চরমে পৌঁছেছে। ট্রাফিক বিভাগ এ যানজট নিরসনে হিমশিম খাচ্ছে।

বগুড়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, একমুখী করার কারণে করতোয়া সেতুর দু’পাশে সামান্য যানজট হচ্ছে। কিছু গাড়ি দু’টি বিকল্প সড়কেও চলাচল করছে। এছাড়া শনিবার সকাল থেকেই সেতুর মেরামত কাজ শুরু হয়েছে।

 

তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ওয়েষ্টার্ন বাংলাদেশ ব্রিজ ইনপ্রুভমেন্ট প্রকল্প জাপান সরকারের অর্থায়নে নতুন করে দুই লেন বিশিষ্ট ৮০ মিটার লম্বা করতোয়া সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। সোমবার টেন্ডার জমা দেবার শেষ দিন। সেতুটি নির্মাণ হলে এ অঞ্চলের জনগণের দুর্ভোগ থাকবে না। 

 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক