পদ্মা সেতু: স্প্যান বসানোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রকৌশলী-শ্রমিকরা

মনির হোসেন, শরীয়তপুর
২৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৮

পদ্মা সেতুর পিলারের কাছে নেওয়া স্প্যান (ছবি- প্রতিনিধি)

জাজিরা পয়েন্টের ৩৭ ও ৩৮ নম্বর পিলারে ক্যাপ বসানোর কাজ শেষ। ৩৫ নম্বর পিলারের কাছে রাখা হয়েছে ৭বি স্প্যান। শনিবার এই সুপার স্ট্রাকচার ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর বসানো হবে। আর তার জন্য এখন টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত নির্মাণ শ্রমিকরা। এদিকে, এসব কাজে কোনও ত্রুটি রয়ে গেল কি না, তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন প্রকৌশলীরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রথম স্প্যানটি বসলে পদ্মা সেতু দৃশ্যমান হয়ে উঠবে। সেজন্যই শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকদের এমন ব্যস্ত সময় কাটাতে দেখা গেল।

সরেজমিনে দেখা যায়, ৩৭ ও ৩৮ নম্বর পিলারের অদূরে ৩৫ নম্বর পিলারের কাছে এনে রাখা হয়েছে স্প্যান। ১৫০ মিটার দীর্ঘ ও তিন হাজার দুইশ টন ওজনের ধূসর স্প্যানটি একটি বার্জের ওপর ভাসমান অবস্থায় রয়েছে। পিলার ও স্প্যান দেখতে দূর-দূরান্ত থেকে কৌতূহলী মানুষ আসছেন। এর মধ্যে কেউ কেউ নৌযানে করে নদীতে গিয়ে দূর থেকে স্প্যান দেখেও এসেছেন।

কাজ করছিলেন নির্মাণ শ্রমিক শফিক। তার চোখে-মুখে ব্যস্ততা আছে, তবে ক্লান্তি নেই। কারণ জিজ্ঞাসা করতেই তিনি জানান, গত আট মাস ধরে এখানে কাজ করছেন তিনি। এই সময়ে এত পরিশ্রমের ফসল আলোর মুখ দেখতে যাচ্ছে বলে আনন্দ লাগছে তার।

স্প্যান দেখে ফিরছেন দুই জন (ছবি- প্রতিনিধি)

স্প্যান দেখতে আসা এনজিও কর্মকর্তা আমিনুল হক মিন্টু বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আজ নিজের চোখে দেখলাম। পদ্মা সেতু নিয়ে আর বিভ্রান্তির কোনও সুযোগ নেই।’

জাজিরা পয়েন্টের ৩৫ নম্বর পিলারের কাছে রাখা স্প্যান দেখে খুশি স্থানীয়রা। তারা জানান, পদ্মা সেতু হবে কিনা, এ নিয়ে তাদেরও সংশয় ছিল। তবে ৩৭ ও ৩৮ নম্বর পিলার পানির ওপরে ওঠে আসার পর তাদের সে সংশয় দূর হয়ে যায়।

স্থানীয় দুই ব্যক্তি ইশ্রাফিল শেখ ও ইউনুস বেপারি জানান, পদ্মা সেতুর জন্য তাদের জমিজমা দিতে হয়েছে। এরপরও সেতু নির্মাত না হলে তাদের দুর্ভোগের শেষ থাকত না। তবে তাদের সেই দুঃখ এখন আর নেই। কারণ তাদের দীর্ঘদিনের সেতুর স্বপ্ন বাস্তব হতে চলেছে। তাই ভিটেমাটি ছাড়ার পরও তারা খুশি।

পদ্মা সেতুর নির্মাণকাজ (ছবি- প্রতিনিধি)

খোঁজ নিয়ে জানা গেছে, এই মুহূর্তে পাঁচটি স্প্যান বসানোর জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্রস্তুত করা স্প্যানের লোড টেস্ট করা হয়েছে। পদ্মা নদীর পানির স্তর থেকে ৫০ ফুট উঁচুতে বসবে প্রতিটি স্প্যান। কাজের গতি বাড়াতে সিঙ্গাপুর থেকে আরও দুইটি হাইড্রোলিক হ্যামার আনা হয়েছে। এসেছেন নতুন পারদর্শী শ্রমিক ও নতুন দক্ষ প্রকৌশলী। মূল নদীর মধ্যে ১৫০ মিটার পর পর ৪২টি পিলারের প্রতিটি পিলারে ছয়টি করে মোট ২৫২টি পাইল থাকছে। এর মধ্যে ২৮টি পাইলের কাজ শতভাগ শেষ হয়েছে। ৫৮টি পাইলের কাজ শেষ হয়েছে ৫০ ভাগ।

স্প্যান বসানোর বিষয়ে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সব প্রস্তুতিই সম্পন্ন। আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার সকাল ১০টায়-ই স্প্যান বসানো হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের