ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা না মানায় একজনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ০৪:৫৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০৫:৫৯

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরে ইলিশ সংগ্রহে চলমান নিষেধাজ্ঞা অমান্য করায় এক জেলেকে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
জানা গেছে, বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় তিনি ১৫ দিনের কারাদণ্ড দেন জেলে জালাল আহমেদকে। তার বাড়ি কলাপারা উপজেলার আলীপুরে।
মো. কামরুল ইসলাম জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানেননি জালাল আহমেদ। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
এদিকে, বুধবার সকালে দুমকি উপজেলার পাতাবুনিয়া নদীতে অভিযান চালিয়ে ছয় হাজার মিটার কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্ত আবুল হাসানাত।
আরও পড়ুন-
১৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়েছে চট্টগ্রাম মৎস্য অফিস

মুন্সীগঞ্জের জেলেদের জন্য নেই চালের বরাদ্ধ, বিকল্প কর্মসংস্থানও নেই

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান