ভারতে সাজাভোগের পর বাংলাদেশিকে হস্তান্তর

শেরপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ০৩:০৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ০৩:০৪

শেরপুর ভারতে সাজাভোগের পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে এক বাংলাদেশি যুবককে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর ) বিকাল ৫টায় উভয় দেশের পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে। ফেরত আসা যুবকের নাম রুবেল মিয়া (২৮)। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোরা মেঘাদল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ।

পুলিশ জানায়, রুবেল চলতি বছরের ১৯ মে শেরপুর সীমান্তের সাতানিপাড়া ৯১ নং পিলার দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে আমপাতি থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে পাঁচ মাস ১৫ দিনের সাজা দেন। সাজার মেয়াদ শেষে বৃহস্পতিবার  হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে তাকে তার মা কহুলা বেগম ও ভাই এরশাদ আলীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এসময় বিজিবির হাতিপাগার বিওপির কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম ও  নালিতাবাড়ী থানার উপপরিদর্শক শাহ আলম এবং ভারতের পক্ষে আমপাতি থানার পুলিশ কর্মকর্তা ই মারাক, বিএসএফ কমান্ডার বিক্রম সিং ও ইমিগ্রেশন ইনচার্জ ডি হাজং উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম