দু’বেলা খাবার হাসি ফোটায় রোহিঙ্গা শিশুদের (ছবি)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ০৩:৩৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৮
image

দু’বেলা খাবার হাসি ফোটায় রোহিঙ্গা শিশুদের (ছবি)

তুরস্ক ও বাংলাদেশের যৌথ উদ্যোগে খাবার পাচ্ছে রোহিঙ্গারা। প্রতিদিনই দুপুর ও রাতে দু’বেলা খাবার দেওয়া হয় তাদের। তবে এই খাবার পেয়ে সবচেয়ে খুশি রোহিঙ্গা শিশুরা। খাবার নিতে আসা শিশুদের মুখচ্ছবিই বলে দেয় সেকথা। এসব শিশুরা লাইনে দাঁড়িয়ে- বসে  খাবার নেয়। মেন্যুতে থাকে ভাত, গরুর মাংস আর ডাল।

দু’বেলা খাবার হাসি ফোটায় রোহিঙ্গা শিশুদের (ছবি)

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত জমাতলার শফিউল্লাহকাটা ক্যাম্পে প্রায় দু’হাজার শিশুর মাঝে প্রতিদিন দুবেলা খাবার বিতরণ করা হয়। রোহিঙ্গাদের মধ্য থেকেও কিছু স্বেচ্ছাসেবক এ কাজে অংশ নেন।

দু’বেলা খাবার হাসি ফোটায় রোহিঙ্গা শিশুদের (ছবি)

লাইনে দাঁড়ানোর পর থেকে শিশুদের আনন্দ উল্লাসের যেন কমতি থাকে না। কারও হাতে  প্লেট, কারও হাতে ছোট বালতি বা পানির মগ। কেউবা নিয়ে আসে পলিথিনের ব্যাগ। যাদের হাতে কিছুই থাকে না, সেনা সদস্যরা তাদের প্লেট বা ছোট্ট বক্সে করে খাবার দিয়ে দেন।

দু’বেলা খাবার হাসি ফোটায় রোহিঙ্গা শিশুদের (ছবি)

প্রসঙ্গত, ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সহিংসতার পর মিয়ানমারের সরকারি বাহিনীর নিধনযজ্ঞ থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে চার লাখের বেশি রোহিঙ্গা। তাদের ছিল না কোনও খাবারের ব্যবস্থা, মাথা গোঁজার ঠাঁই। বাংলাদেশ সরকার এই লাখ লাখ নিঃস্ব মানুষকে থাকা-খাওয়ার ব্যবস্থাও করেছে।

দু’বেলা খাবার হাসি ফোটায় রোহিঙ্গা শিশুদের (ছবি)

এরই মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ, তুরস্ক, ভারত, যুক্তরাজ্য, বাহরাইনসহ সাহায্য আসতে থাকে অনেক দেশ থেকে। সেই সুবাদেই রোহিঙ্গাদের জুটছে দু’বেলা খাবার।

দু’বেলা খাবার হাসি ফোটায় রোহিঙ্গা শিশুদের (ছবি)

ছবি: নাসিরুল ইসলাম

/এমএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের