অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ২৩:৫৯আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২৩:৫৯

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অধিনায়কত্ব পেয়েও ভেঙে পড়েননি উইয়ান মুল্ডার। বরং আরও উজ্জীবিত পারফর্ম করলেন। বড় দায়িত্বে অভিষেকেই ঝলক দেখালেন ডাবল সেঞ্চুরিতে। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা নিজেদের রেকর্ড ৪৬৫ রান করেছে। মাত্র চার উইকেট হারিয়েছে তারা।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়। তারপর মুল্ডার ও ডেভিড বেডিংহামের হাত খুলে ব্যাটিং। দুজনের মধ্যে জুটি ছিল ১৮৪ রানের। 

এরপর লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে নিয়ে মুল্ডারের ২১৭ রানের আরেকটি অবিশ্বাস্য জুটি। জিম্বাবুয়ের বোলারদের জন্য উইকেটে যেন কিছুই ছিল না।

মুল্ডারকে একবার আউট করেছিলেন চিভাঙ্গা। কিন্তু পায়ের নো বলে উদযাপন করা হয়নি। প্রতি ওভারে ৫.২৮ রানে দক্ষিণ আফ্রিকা তাদের একচ্ছত্র আধিপত্য দেখালো।

২১৪ বলে ২৬ চার ও এক ছয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুল্ডার। দিন শেষে তিনি আড়াইশ ছাড়িয়ে অপরাজিত আছেন। ২৫৯ বলের ইনিংসে এদিন ৩৪ চার ও ৩ ছয় মারেন প্রোটিয়া অধিনায়ক।

বেডিংহাম ৮২ রান করেন। ৭৮ রান আসে প্রিটোরিয়াসের ব্যাটে। মুল্ডারের স ঙ্গে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৫ রানে অপরাজিত আছেন ডেভাল্ড ব্রেভিস।

জিম্বাবুয়ের পক্ষে তানাকা চিভাঙ্গা সর্বোচ্চ দুই উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী